গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি করার আগেই ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করল ইরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌড়বঙ্গ ইউনিভারসিটি সংলগ্ন এলাকায়। ৩ দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করলেও ৩ থেকে ৪ জন দুষ্কৃতি পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সফল হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে বেশ কিছু অস্ত্র।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের গৌড়বঙ্গ ইউনিভারসিটি সংলগ্ন এলাকায় হানা দেয় সাদা পোষাকের পুলিশকর্মীরা। সেই সময় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র সহ সেখানে জড়ো হয়েছিল ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল।পুলিশ কে দেখে তাদের মধ্যে চার জন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তিন জন।ধৃতদের মধ্যে গৌতম সিং(২৪)বাড়ি জহড়াতলা, গজ হালদার(১৮) বাড়ি গ্রিন পার্ক ও আকাশ সরকার(২০)বাড়ি রামনগর কাচারি এলাকায়। ধৃতদের সকলের বাড়ি ইংরেজবাজার থানার অন্তর্গত। ধৃতদের থেকে কয়েকটি ধারালো অস্ত্র,দড়ি প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি ধৃতদের জেরা করলে তারা স্বীকার করে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা যে সেখানে জড়ো হয়েছিল। ইংরেজবাজার থানার পুলিশ আজ ধৃত ৩ জনকেই মালদা জেলা আদালতে পেশ করে ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান বলে জানা যায়।